অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর মারিয়া আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া আক্তার শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর দেওয়ানবাড়ি গ্রামের প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। তিনি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মারিয়াকে ঘিরে একটি অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় এবং পরে তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে। এরপর একই দিন মারিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল রোববার বিকেলে চন্দননগর গ্রামের কবরস্থানের পাশের ঝোপে স্থানীয়রা একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশের ওপরের অংশ একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল এবং কোমরের নিচের অংশ মাটিতে পড়েছিল। ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য উপস্থিত লোকজনকে স্তম্ভিত করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

৬ জেলায় সেনা মোতায়েন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সিলেটে ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি আলেম ওলামাদের

আব্বাকে কখনো নতুন পাঞ্জাবি কিনতে দেখিনি : কনকচাঁপা

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে পাস দিতে বাধ্য নই

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমলো তেলের দাম

১১

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১৩

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

১৬

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

১৭

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

১৮

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

১৯

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

২০