অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো রকম শতক পার করে ১১০ রানের মামুলি লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।মামুলি লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে অজিরা।

 ১১তম ওভারে ব্যাট করতে নেমে পরপর দুই বলে দুই ছয় মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় টিম ডেভিড। ৭ উইকেটের বড় জয়ে টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। অদ্ভুত রান আউটে কাটা পড়েছেন তানজিদ হাসান তামিম।সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন করেছেন হতাশ। দুজনেই অজি বোলারদের সামনে বেশ ভুগেছেন। ৯ বলে ১ রান করেছেন সাইফ, আর ইমন ১ রান করতে খেলেছেন ১৩ বল। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী তেমন কিছুই করতে পারেননি। ৮ বলে ৬ রান করেছেন সোহান। আর ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি শামীম।তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমে রিশাদ হোসেনকে নিয়ে লড়াই করেছেন তিনি। ১৪ বলে ১৬ রান করে রিশাদ ফেরার পর শরীফুল ইসলাম দিয়েছেন তাকে সঙ্গ। শেষ পর্যন্ত ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

৬ জেলায় সেনা মোতায়েন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সিলেটে ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি আলেম ওলামাদের

আব্বাকে কখনো নতুন পাঞ্জাবি কিনতে দেখিনি : কনকচাঁপা

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে পাস দিতে বাধ্য নই

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমলো তেলের দাম

১১

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১৩

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

১৬

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

১৭

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

১৮

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

১৯

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

২০