আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে। আইডিএফ আরও জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।

 

 

 

একই সময়ে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণিলির মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি হবে সাত দিন

৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে ‘শঙ্কা’, বিকল্প উৎসের সন্ধান

ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন

ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’ ও রক্তক্ষয়ী সংঘাতের চিত্র

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫ জন

ঢাকাসহ দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

১০

সিরাজগঞ্জে সরকারী গাছ কর্তন ও অবৈধভাবে পুকুরের মাটি কাটার অভিযোগ

১১

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

১২

ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা

১৩

রোজা এলেই প্রাণ ফিরে পুরান ঢাকায়, চকবাজারে চার শতাব্দীর ইফতার উৎসব

১৪

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হজমের সমস্যায় হতে পারে হিতে বিপরীত

১৫

অপরাধ-মানসিকতা তৈরির ভয়ংকর ফাঁদ ‘অ্যালগরিদম’

১৬

রোজায় বাড়তি ক্যালরির খাবার নয়, বেছে নিন পুষ্টিকর খাবার

১৭

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

১৮

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

১৯

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

২০