Infinity Bangla TV
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। অর্থনৈতিক দৃষ্টিকোণ তো বটেই; যেসব অঞ্চলে এটির মজুদ রয়েছে (যেমন: ভেনেজুয়েলা, সৌদি আরব, কাতার) সেসব এলাকার ভৌগলিক অবস্থান তথা ভূরাজনৈতিক গুরুত্বও রয়েছে অন্যরকম। প্রতিদিন কয়েক কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয় ভূ-গর্ভস্থ খনি থেকে। তবে প্রাগৈতিহাসিক সময়ে এই গ্রহে বাস করা ডাইনোসরের সঙ্গে মিথগতভাবে ওতপ্রোত জড়িয়ে রয়েছে এই ব্ল্যাক গোল্ড খ্যাত পেট্রোলিয়ামের নাম।

প্রশ্ন উঠতে পারে, এই তেলের সঙ্গে ডাইনোসরের সম্পর্ক কী? সময়ের বিবর্তনে আজকের এই জৈব যৌগ পদার্থটির বর্তমান রূপের নেপথ্যে কীভাবে জড়িত বিলুপ্তপ্রায় প্রাণীটি?

মূলত, পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন শব্দ পেত্রা এবং ওলিয়াম— এই দুইয়ের সমন্বয় থেকে এসেছে। পেত্রা অর্থ পাথর। অপরদিকে, ওলিয়াম অর্থ তেল। সে হিসেবে পেট্রোলিয়াম বলতে পাথর বা মাটি খুঁড়ে উত্তোলন করা তেলকে বোঝানো হয়। এটি মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ যা লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এক পর্যায়ে তরল রূপ নেয়। খনিতে পাওয়া অপরিশোধিত তেল থেকেই উচ্চচাপ ও তাপে আলাদা করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিনসহ আরও অনেক কিছু যা শক্তি ও জ্বালানির অন্যতম উপাদান।

মিথগত ভাষ্যে অবশ্য একটা ধারণা রয়েছে। আজকের অপরিশোধিত তেল মজুদের প্রায় ৭০ শতাংশ মেসোজোয়িক যুগে গঠিত। সময়ের পরিক্রমায় যা ২৫ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। তিনটি আলাদা সময় তথা ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াসে বিভক্ত এই মেসোজোয়িক। এটি মূলত সরীসৃপের যুগ হিসাবেও পরিচিত এবং ডাইনোসররা এই সময়েই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তাই তেলের প্রাথমিক উৎপত্তির সময়কাল হিসেবে যেহেতু এই যুগকে নির্দেশ করা হয় এবং সেসময় সরিসৃপ তথা ডাইনোসনের পদচারণা বিপুল সংখ্যক থাকায় অপরিশোধিত তেলের মূল উপাদান ডাইনোসরের মৃতদেহ থেকেই এসেছে বলে একটা কথা প্রচলিত আছে।

তবে, এর রাসায়নিক প্রক্রিয়া অন্য কথা বলে। তেল মূলত আসে কোটি কোটি ক্ষুদ্র শৈবাল এবং প্ল্যাঙ্কটন থেকে। এর উৎপত্তির পেছনে মূল উৎস বড় কোন সরীসৃপ নয়। বরং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর মৃতদেহ রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে এই রূপ পায়। তেলের উৎস সম্পর্কে সবচেয়ে স্বীকৃত তত্ত্বটি হলো— সমুদ্র এবং হ্রদগুলোর তলদেশে জমে থাকা প্রাণী এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম শৈবাল পচে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এটি।

প্রক্রিয়াকালে নির্দিষ্ট সময়ের পর গঠিত হয় কেরোজেন। এটি নানা ধরণের জৈব পদার্থের মিশ্রণ। অনেক সময় ধরে তাপ ও চাপ বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে হাইড্রোকার্বন চেইন গঠন করে, জৈব পদার্থগুলোর উপরে অন্যান্য ভূতাত্ত্বিক স্তরগুলো জমতে জমতে চাপ এবং তাপ বাড়ার পরিস্থিতি তৈরি হয়, যা অ্যানেরোবিক ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এতে ধীরে ধীরে জৈব পদার্থগুলো অল্প পরিমাণে অন্যান্য উপাদানের সাথে মিশে হাইড্রোকার্বনে রূপ লাভ করে।

প্রাচীন বনাঞ্চলের জৈব উপাদানের রূপান্তর থেকেও তৈরি হতে পারে খনিজ তেল। জৈব তত্ত্বের একটি প্রমাণিত বিষয় হলো, যেকোনো ধরণের পদার্থেই জৈব উপাদান থাকতে পারে। স্থলজ উদ্ভিজ পদার্থ থেকে কেরোজেন উৎপন্ন হয় এবং সেখান থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন গ্যাস থেকে তেল জমতে থাকে বলে মনে করেন বিজ্ঞানীরাও।

তাই, একটি নির্দিষ্ট প্রাণী তথা ডাইনোসরেরই মৃতদেহের রূপান্তরিত রূপ যে আজকের খনিজ বা অপরিশোধিত তেল এটি যতটা মিথ, ‘ততটা মিথ্যে’ নয়। কারণ ডাইনোসরের বিলুপ্তি কিংবা তাদের দেহের রাসায়নিক প্রক্রিয়ায় আজকের খনিজ তেলের অল্প অংশ হলেও তৈরি হয়েছে। তবে এই বিশাল তেলের বড় অংশ নিশ্চয় ডাইনোসর থেকে তৈরি না, হলেও সেটি অল্প। কাজেই তেলের মূল বা প্রাচীন উপাদান হিসেবে ডাইনোসর ‘এত বড় পরিসর’ নিয়ে আলোচনা করার মতও নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে ‘শঙ্কা’, বিকল্প উৎসের সন্ধান

ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন

ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’ ও রক্তক্ষয়ী সংঘাতের চিত্র

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫ জন

ঢাকাসহ দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

সিরাজগঞ্জে সরকারী গাছ কর্তন ও অবৈধভাবে পুকুরের মাটি কাটার অভিযোগ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা

১০

রোজা এলেই প্রাণ ফিরে পুরান ঢাকায়, চকবাজারে চার শতাব্দীর ইফতার উৎসব

১১

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হজমের সমস্যায় হতে পারে হিতে বিপরীত

১২

অপরাধ-মানসিকতা তৈরির ভয়ংকর ফাঁদ ‘অ্যালগরিদম’

১৩

রোজায় বাড়তি ক্যালরির খাবার নয়, বেছে নিন পুষ্টিকর খাবার

১৪

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

১৫

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

১৬

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

১৭

এক টাকার ইফতার বিক্রি!

১৮

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১৯

‘কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার’—সুন্দর দিন কি ফিরে আসবে?

২০