সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা আদর্শগ্রাম (গুচ্ছগ্রামে) অবৈধভাবে সরকারি জায়গার গাছ কেটে পুকুর খনন করছে ঐএলাকার প্রভাবশালী ইমাজ উদ্দিন শুভ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,ইমাজ উদ্দিন শুভ, ইমরান,রানা,ও মাজহারুল অবৈধভাবে এই পুকুরের চার পাশের গাছ গুলো কেটে পুকুরের মাটি নিয়ে ইমাজ উদ্দিন শুভর ফ্যাক্টরিতে ফেলা হচ্ছে, গ্রামের বেশ কিছু ভুক্তভোগিরা বলেন, পুকুর পাড় বেধে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে নেয় ইমাজ উদ্দিন শুভর ডান হাত রানা, কেউ স্বাক্ষর দিতে না চাইলে তাদের ঘরবাড়ি ভাংচুর করার হুমকিও দেওয়া হয়। এলাকাবাসী আরও বলেন,এখানে মাটি কাটা হবে তার কোন কিছুই আমাদের জানানো হয়নি। জোরপূর্বক তারা রাস্তা দখল করে মাটি কেটে নিচ্ছে।

এতে আমাদের বসত ভিটা হুমকির মুখে পড়ছে। একটু বৃষ্টি হলেই সব ভেঙ্গে পুকুরে চলে যাবে। পুকুরের পাশে বেশ কয়েকটি গাছ ছিল, তারা জোর করে সেগুলোও কেটে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
এই জায়গা জমি আমাদের, এমন দাবি করে ইমাজ উদ্দিন শুভ বলেন, মাটি তো এক জায়গায় যাবেই, আমি মাটি কিনে নিয়ে আমার ফ্যাক্টরীতে ফেলেছি,আমি কাওকে ঠকায়নি, মাটির বিক্রির টাকা পাশ্ববর্তী মসজিদের উন্নয়ন তহবিলে দেওয়া হবে এমন দাবিও তিনি করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনাদের আচরণ ঠিক না যেখানে সেখানে আপনারা যান, কোনো কথা থাকলে আমাদের বলেন আমরা সচেতন মানুষ, এখানকার মানুষ গুলো সাধারণ তারা সবকিছু বুঝবেনা, এখানে ইউনিয়ন ভূমি অফিসার এসেছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ইমাজ উদ্দিন শুভ বলেন, শুধু ইউনিয়ন ভূমি অফিসার কেনো উপজেলা নির্বাহী অফিসার এসে এই মাটিকাটা উদ্বোধন করার কথা ছিল।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি)সদর আফিফার নজমু বলেন,আমরা সকাল থেকে ওখানে ছিলাম এবং কাজ বন্ধ করা হয়েছে। মাটি কাটার ফলে যাদের বসত ভিটার ক্ষতি হয়েছে এই দায়ভার কার? এমন প্রশ্ন তিনি বলেন,যারা মাটি কেটেছে এই দায়ভার সম্পুর্ন তাদের,তারা প্রয়োজনে মামলা করুক,
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি গতকাল থেকেই এই সংবাদ পেয়েছি এবং তাৎক্ষনিক ইউনিয়ন ভুমি অফিসকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। এবং কাজটি বন্ধ করা হয়েছে বলে তিনি জানান, অথচ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুকুর কাটা তখনও চলমান বলে স্থানীয় সুত্রে জানা যায়।
মন্তব্য করুন